নয়নজুলিতে উল্টে গেল ভোজ্য তেলের ট্যাঙ্কার - The News Lion

নয়নজুলিতে উল্টে গেল ভোজ্য তেলের ট্যাঙ্কার




দি নিউজ লায়ন ; রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে গেল ভোজ্য তেলের ট্যাঙ্কার। কয়েক লক্ষ টাকার তেল নষ্ট হওয়ার আশঙ্কা। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়া পীরতলায়। স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে ভোজ্য তেলের ট্যাঙ্কারটি কোলাঘাট অভিমুখে যাওয়ার সময় পীরতলার কাছে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। 


দূর্ঘটনায় ট্যাঙ্কারের চালক ও খালাসী গাড়ির ভিতরে আটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে। এদিকে ভোজ্য তেলের ট্যাঙ্কারটি উল্টে যাওয়ায় প্রচুর তেল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্যাঙ্কার চালকের দাবি কয়েক লক্ষ টাকার তেল নষ্ট হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.